মেহেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা পর্যায়ে আমদহ ইউনিয়ন চ্যাম্পিয়ন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১২, ২০১৮

মেহেরপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা পর্যায়ে আমদহ ইউনিয়ন চ্যাম্পিয়ন

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় আমদহ ইউনিয়ন ৫-১ গোলে বুড়িপোতা ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। 

 গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সামারুল ম্যান অব দ্যা টুর্ণামেন্ট এবং সুবেল ও সামারুল যৌথভাবে সর্বচ্চ গোলদাতা হিসাবে পুরস্কার লাভ করেন। খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাডঃ মিয়াজান আলী, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,আনারুল ইসলাম, মোঃ শাহ্জামান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here