মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির জি.এম রেজাউল করিম-এর বিদায় সংবর্ধনা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১২, ২০১৮

মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির জি.এম রেজাউল করিম-এর বিদায় সংবর্ধনা

মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে পল্লীবিদ্যুৎ সমিতির কনফারেন্স রুমে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি আকরামুল হক বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আব্দুর রশীদ,মেহেরপুর পল্লীবিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহিউদ্দিন,  ঝিনাইদাহ পল্লীবিদ্যুৎ এর ডেপুটি ম্যানেজার আব্দুর রব,  কুষ্টিয়া পল্লীবিদ্যুৎ এর জি.এম হারুন-অর রশিদ । 

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর পল্লীবিদ্যুৎ-এর এজিএম কাজী আয়েশা সিদ্দিকী,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, এজিএম (ওএনআর) মনিরুল ইসলাম, এজিএম(অর্থ) রামচন্দ্র অধিকারী, হিসাব রক্ষক আসফেক আজাদ, সহকারী স্টোর কিপার আরিফুল ইসলাম,  লাইন নির্মানকারী ম্যানেজার কুমারেশ চন্দ্র রায় প্রমূখ। 
মোঃ রেজাউল করিম ১৯৮৬ সালে পল্লীবিদ্যুতায়ন বোর্ডে যোগদানে মধ্য দিয়ে চাকুরী জীবন শুরু করেন । এরপর তিনি বগুড়া, ফেনী, কুমিল্লা-২ পবিসে সহকারী জেনারেল ম্যানেজারের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালেন ডিজিএম পদোন্নতি লাভ করে চাঁদপুর, ময়মনসিংহ-২, ঢাকা-২ এ পবিসে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি জিএম পদোন্নতি লাভ করে ময়মনসিংহ-২ নিলফামারী, নাটোর-১, রাজশাহী, ময়মনসিংহ-৩ পবিসে দায়িত্ব পালন করেন। এরপর ২০১৭ সাল থেকে তিনি মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতির দায়িত্ব পালন করে অবসরে যান। 

Post Top Ad

Responsive Ads Here