মেহেরপুর শহরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১৪, ২০১৮

মেহেরপুর শহরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ

মেহের আমজাদ,মেহেরপুর "সমৃদ্ধ মেহেরপুর গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ"এই শ্লোগানে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড এবং অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মেহেরপুরে যে সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে তা তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

 গতকাল বৃহস্পতিবার বিকালে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন বুলবুল, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সরফরাজ হোসেন মৃদুল, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ সাগর,জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি এ.কে কুতুব, মেনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মিয়ারুল ইসলাম,ইয়াং বাংলা ফিউচার লিডারশীপের সভাপতি আদিব হোসেন আসিফ,সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা লিফলেট বিতরণ করেন ।

Post Top Ad

Responsive Ads Here