নৌকার সমর্থনে মেহেরপুরে জেলা যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২০, ২০১৮

নৌকার সমর্থনে মেহেরপুরে জেলা যুবলীগের মোটরসাইকেল শোভাযাত্রা

মেহের আমজাদ,মেহেরপুর -আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের ভোটারদের বাংলাদেশ আওয়ামীলীগকে (নৌকা) সমর্থন করার আহবান জানিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে মেহেরপুর জেলা যুবলীগ।


গতকাল বুধবার বিকালে মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে ওই মোটর সাইকেল শোভাযাত্রাটি বের করা হয়। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন এবং জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে মেহেরপুর পৌর কলেজ মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুজিবনগর হয়ে মেহেরপুর শহরে পৌঁছে শেষ হয়। শোভাযাত্রায় মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামলীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল, সদর থানা যুবলীগের আহবায়ক মিজানুজ্জামান অপু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, মোনাখালী ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মফিজুর রহমান,মেহেরপুর জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, ইয়ানুস আলী,সাইদুর রহমান উজ্জল,মেজবাউদ্দিন,সৈহেল সহ যুবলীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের নেতা-কর্মীরা প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

Post Top Ad

Responsive Ads Here