আজ কাগতিয়া গাউছুল আজম দরবারে আশুরা মাহফিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২০, ২০১৮

আজ কাগতিয়া গাউছুল আজম দরবারে আশুরা মাহফিল

কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম: চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৬৬তম পবিত্র আশুরা মাহফিল আজ ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদে জোহর হতে সারা রাতব্যাপী অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

এ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- বাদে জোহর শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার, বাদে আছর তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদান, বাদে মাগরিব তাওয়াজ্জুহ এর মাধ্যমে রাসূলে পাক (দঃ) এর বাতেনী নূর বিতরণ, দেশবরেণ্য ওলামায়ে কেরামের তকরির, তাবাররক বিতরণ।
বাদে এশা- আওলাদে রাসুল, মোর্শেদে আজম হুজুর ক্বেবলায়ে আলম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এর নূরাণী তকরির, মিলাদ, কিয়াম এবং আখেরী মোনাজাত।
অনুষ্ঠানে সব আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতকে মাহফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ হতে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান।

Post Top Ad

Responsive Ads Here