সমাবর্তনে অংশ নিতে ব্রুনাইয়ে যাচ্ছেন ইবি উপাচার্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ১৬, ২০১৮

সমাবর্তনে অংশ নিতে ব্রুনাইয়ে যাচ্ছেন ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী তিন দিনের সফরে ব্রুনাই যাচ্ছেন। তিনি গত (শনিবার) রাতে বিমান যোগে ব্রুনাই এর উদ্দেশ্যে দেশত্যাগ করেছেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় যে, আগামী ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ব্রুনাই দারুস সালামের সরকারী ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরীফ আলী (UNISSA) এর ৮ম সমাবর্তনে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনদিনের এ সফরে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণে আরও একধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরীফ আলী’র সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের MoU স্বাক্ষর করবেন।

এছাড়া (UNISSA) রেক্টরের আমন্ত্রণে ব্রুনাই দারুস সালামের সুলতান হাসান আল বালকীয়ার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সফর শেষে আগামী ২০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here