এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকা উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে পৌরসভা একাদশ।১৫ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টায় জলঢাকা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলাটি নির্ধারিত ও অতিরিক্ত সময় পর্যন্ত খেলায় ড্র থাকায় ট্রাইবেকারের মাধ্যমে পৌরসভা একাদশ ২-১ গোলে গোলমুন্ডা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন নীলফামারী-৩ জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়,থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান,সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, রাবেয়া চেীধুরী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্তো,উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের ও অতিথি বৃন্দু ।উক্ত খেলাটি সুন্দর ও সুষ্ঠভাবে উপভোগ করেন হাজারও জনতা ।এই খেলায় ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়ন অংশগ্রহন করেছিলেন।

