এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃনীলফামারী জলঢাকায় শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের ৩ তলা ভবনের উর্দ্ধমূখী সম্প্রাসারন ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন উপলক্ষে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১৫ সেপ্টেম্বর শনিবার দুপুরে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওয়াহেদুজ্জামান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নীলফামারী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শৌলমারী ইউপি চেয়ারম্যান প্রানজিৎ কুমার রায় পলাশ,শৌলমারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রুহুল আমিন, শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, রাবেয়া চেীধুরী ডিগ্রি মহিলা কলেজের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্তো, কৈমারী ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি সাইদার রহমান মাষ্টার,শ্রমিক নেতা শাহিনুর রহমান,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মকছুদার রহমান লেলিন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক লাভলুর রশিদ, ছাত্রলীগ নেতা নলোনী বিশ্বাস জয়,প্রাক্তন শিক্ষক আলহাজ্ব ওসমান গনী,অভিভাবক সদস্য মশিয়ার রহমান প্রমুখ।উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা, ছাত্রী,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক অবিনাশ রায়।আলোচনা শেষে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়

