বড়াইগ্রামে অগ্নিকান্ডে গবাদিপশুসহ বসতবাড়ি ভস্মিভূত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৮

বড়াইগ্রামে অগ্নিকান্ডে গবাদিপশুসহ বসতবাড়ি ভস্মিভূত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর গ্রামে অগ্নিকান্ডে একটি গরু, তিনটি ছাগল সহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত ২টার ওই গ্রামের শাহাদত প্রামাণিকের বাড়ির গোয়ালঘরে আগুন লাগলে মুহুর্তে তার পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে গবাদিপশুসহ বসতবাড়ির দুইটি ঘর ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। গৃহকর্তা জানান, ক্ষতির পরিমাণ ৫ লক্ষাধিক টাকা। তিনি ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে আগুণের সূত্রপাত হতে পারে। মাঝগাাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল আলীম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


Post Top Ad

Responsive Ads Here