বড়াইগ্রামে জঙ্গি সন্দেহে নারীসহ ১৯ জন আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৮

বড়াইগ্রামে জঙ্গি সন্দেহে নারীসহ ১৯ জন আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে জঙ্গি সন্দেহে তিন নারীসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নোটাবাড়ীয়া গ্রামের হাসান আলীর বাড়িতে গোপন বৈঠক চলাকালে তাদেরকে আটক করা হয়। তবে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে মধ্যরাতে তাদের সকলকে ছেড়েও দেয় থানা পুলিশ। বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈকত হাসান আটক ও  ছেড়ে দেয়ার সত্যতা নিশ্চিত করে জানান, সন্দেহজনক ভাবে তাদেরকে আটক করা হয়েছিলো।

আটকৃরা হলেন, উপজেলার নোটাবাড়ীয়া গ্রামের হাসান আলীর ছেলে সোহেল রানা (৩৫), আত্তাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০), শাহজাহান আলীর ছেলে আব্দুস সালাম (৩৫), বনপাড়া পৌরসভার দিয়ারপাড়া গ্রামের সোলায়মান আলীর ছেলে বিপ্লব হোসেন (৩২) ও আব্দুর রাজ্জাক (২৮), আব্দুল লতিফের ছেলে সাজ্জাদ হোসেন (৩০), বনপাড়ার আকবর আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৯), কালিকাপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে আব্দুস সবুর খান (৩৫), আগ্রাণ গ্রামের শফিকুদ্দিনের ছেলে বাদশা মিয়া (৪৪), পাবনার চাটমোহর উপজেলার চকপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৩৫), সদর থানার চরগোবিন্দপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩১), রাজশাহীর রাজপাড়া থানার বিলশিমলা গ্রামের আবুল হোসেনের ছেলে আসাদুজ্জামান (৪৫), মতিহার থানার শ্যামপুর গ্রামের ওবায়দুর রহমানের ছেলে রবিউল করিম (৪৫), বোয়ালীয়া থানার তালাইমাড়ি গ্রামের সোনা শেখের ছেলে তোতা মিয়া (৫০), বগুড়া জেলার গাবতলী থানার দ‚র্গাপুর গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৫০), ঝিনাইদহ জেলার মহেষপুর গ্রামের আলী কদরের ছেলে শামসুজ্জামান মিলন (৩০), নরসিংদি জেলার সদর থানার পাথরপাড়া গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী আফরোজা বেগম (৩৫), রাজশাহী জেলার চারঘাট থানার বালুদিয়ার গ্রামের ইদ্রিস আলীর ছেলে লাভলী বেগম (৩৪) ও মেহেরপুর জেলার গাংনী থানার দেবীপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে বেনুর বেগম (৩৫)।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজস্ব সভা থেকে আটক করা হয়। আটকেরা নিজেদেরকে হিজবুত তাওহিদ কর্মী বলে দাবী করেছেন। জিজ্ঞাসাবাদের পর তাদের ছেড়ে দেয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here