মেহের আমজাদ,মেহেরপুর -আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মেহেরপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান মোটর সাইকেল শোভাযাত্রা করেছেন। গনসংযোগের অংশ হিসেবে মেহেরপুর শহরে ওই মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।
গতকাল সোমবার বিকালে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর কলেজ মোড় থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কোর্ট মোড়ে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত পথসভায় তিনি বক্তব্য দেন। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে তার অবস্থান তুলে ধরেন। শোভাযাত্রায় জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক খালেদুজ্জামান খান ডালিম, মেহেরপুর সদর থানা শ্রমিক লীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, মেহেরপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ইবনে মামুন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি মফিজুর রহমান টিটু, হরিরামপুর যুব উন্নয়ন সমিতির সভাপতি সেলিম রেজা,আমঝুপী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলম সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এ ছাড়াও সদর উপজেলার বাজিতপুর, বুড়িপোতা, বাড়ীবাঁকা, ও গুচ্ছ গ্রামে গতকাল সন্ধ্যায় মেহেরপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গনসংযোগ করেন। গনসংযোগের সময় স্থানীয় নেতা-কর্মিরা প্রফেসর আব্দুল মান্নানের সঙ্গে ছিলেন।

