বাবর আল মামুন ,নাগরপুর,( টাংগাইল}-জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া সারা দেশে বইছে। টাঙ্গাইল-৬ নাগরপুর-দেলদুয়ারের চাঁ-খানা, মাঠ, ঘাট, হাট বাজারে সব জায়গাতেই নির্বাচনী আলোচনা কে কোন দলে থেকে মনোনয়ন পাচ্ছে। নাগরপুর-দেলদুয়ারের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক যদি আহসানুল ইসলাম টিটুর হাতে তুলে দেওয়া হয়।
তাহলে নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে। কারণ হিসেবে উলেখ্য যে, আহসানুল ইসলাম টিটু নাগরপুর-দেলদুয়ারের প্রায় প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, মন্দির, ক্লাব থেকে শুরু করে সামাজিক যে কোন উন্নয়নে পাশে থাকেন। তা কাছে সাধারণ মানুষ যে কোন সহযোগিতা চাইলে পাশে থাকার চেষ্টা করেন। তাই তিনি ধীরে ধীরে দলমতের বাইরে জনপ্রিয় হয়ে ওঠেছেন। সাংগঠনিক দিক থেকেও পিছিয়ে নেই এই নেতা। নাগরপুর-দেলদুয়ারের উপজেলা আওয়ামী লীগ, সহ প্রায় সকল সহযোগি সংগঠন তাঁর পাশে থেকে কাজ করে। আহসানুল ইসলাম টিটুর নেতৃতেই নাগরপুর-দেলদুয়ারের প্রত্যেকটি ভোট কেন্দ্র সুরক্ষা কমিটি গঠিত হয়েছে। তিনি নাগরপুর-দেলদুয়ারের গ্রামে গ্রামে গিয়ে ওঠান বৈঠক সহ নৌকা মার্কার পক্ষে জনমত গঠনে কাজ করে যাচ্ছে। তাই নাগরপুর-দেলদুয়ারের সর্ব শ্রেণির মানুষ মনে করে নৌকা প্রতিক আহসানুল ইসলাম টিটুর হাতে নিরাপদ।

