এরশাদ আলম,জলঢাকা প্রতিনিধিঃগাছ লাগাই পরিবেশ বাঁচাই এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে নীলফামারীর জলঢাকায় খুটামারা ইউনিয়নের জলঢাকা-নীলফামারী সড়কের সৌন্দর্য্যবর্ধক করনের লক্ষে রাস্তার দুই ধারে ফলদ,বনজ,ও ঔষুধী গাছের বৃক্ষরোপন কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।
গত মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের সার্বিক আয়োজনে ও খুটামারা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় প্রায় পাঁচ কিলোমিটার রাস্তায় দশ হাজার বৃক্ষ রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়,খুটামারা ইউপি চেয়ারম্যার আবু সাঈদ শামীম, জলঢাকা উপজেলা বন কর্মকর্তা এ কে এম রেজাউল ইসলাম,বনকর্মকর্তা মালি লোকমান হোসেন প্রমুখ।আরো ছিলেন খুটামারা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ও পুরুষ সদস্যগন। উদ্বোধন কালে জেলা প্রশাসক নাজিয়া শিরিন বলেন, এ বৃক্ষরোপন সড়কের সৌন্দয্য বৃদ্ধির পাশাপাশি জনসাধারনের স্বাস্থ্যের উপকার হবে এবং কিছু লোকেরও কর্মসংস্থান হবে।

