বেনাপোল টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি গঠন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৩, ২০১৮

বেনাপোল টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের কমিটি গঠন

 আহবায়ক শাহ্জাহান সবুজ ও সদস্য সচিব আহম্মদ আলী শাহীন  

জসিম উদ্দিন, বেনাপোল থেকে - বেনাপোল টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে  প্রেস ক্লাব বেনাপোলের অস্থায়ী কার্যলয়ে  প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও যমুনা টিভির বেনাপোর প্রতিনিধি  রাশেদুর রহমান রাশুর  সভাপতিত্বে  বিভিন্ন টেলিভিশনের বেনাপোল  বন্দর  ও শার্শা উপজেলায় কর্মরত সাংবাদিকদের  উপস্থিতিতে সর্ব সন্মতিক্রমে  এ আহবায়ক কমিটি গঠন করা হয়। 


 জিটিভির বেনাপোল প্রতিনিধি কাজী শাহ্জাহান সবুজকে আহবায়ক ও এটিএন বাংলা টেলিভিশনের প্রতিনিধি আহম্মদ আলী শাহীনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যন্যা  সদস্যরা হলেন- একুশে টেলিভিশনের আলহাজ্ব জামাল হোসেন, যমুনা টিভির রাশেদুর রহমান রাশু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের এম, এ রহিম, এশিয়া টিভির শেখ কাজিম উদ্দীন, এস,এ টিভির শেখ নাসির উদ্দীন, ডিবিসি টিভির সেলিম রেজা, মাই টিভির মোস্তাফিজুর রহমান সুমন, চ্যানেল এস টিভির ইসমাইল হোসেন, বৈশাখী টিভির নাসির উদ্দীন, কলকাতা টিভির  আয়ূব হোসেন পক্ষী ও আনন্দ টিভির হাবিবুর রহমান।

Post Top Ad

Responsive Ads Here