বেনাপোলে ২৫ লক্ষ টাকা মুল্যের ৫ পিছ স্বর্ণেরবার সহ এক পাসপোর্টযাত্রী আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৮, ২০১৮

বেনাপোলে ২৫ লক্ষ টাকা মুল্যের ৫ পিছ স্বর্ণেরবার সহ এক পাসপোর্টযাত্রী আটক

জসিম উদ্দিন, বেনাপোল থেকে- পায়ু পথে স্বর্ণ পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট থেকে মাসুদুর রহমান নামে এক পাসপোর্টযাত্রীকে ৫ পিচ স্বর্ণেরবার সহ আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার সকাল ৯ টার সময় কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত যাওয়ার সময় তাকে বহির্গমন থেকে তাকে আটক করে।


আটককৃত মাসুদ কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চাদের হাট গ্রামের আব্দুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং-বিএইচ-০৮৭১৩৭০।

কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকারী পাসেপোর্ট যাত্রী মাসুদকে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস গেট থেকে আটক করা হয়। পরে তাকে জুস ও পানি পান করায়ে তার পয়ুপথ থেকে ৫ পিছ স্বর্ণ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ২৫ লাখ টাকা। এসময় তার সাথে ছিল শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা আকবর হোসেন, ইন্সপেক্টর শাহজাহান, সিপাই খলিল, ইমাম হোসেন ও জাহাঙ্গীর হোসেন।আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here