ধনবাড়ীতে প্রধান মন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পেয়ে খুশি গরীবেরা। - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, সেপ্টেম্বর ১৯, ২০১৮

ধনবাড়ীতে প্রধান মন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পেয়ে খুশি গরীবেরা।

ফাইল ছবি

হাফিজুর রহমান. ভ্রাম্যমান প্রতিনিধি  দশ টাকায় চাল পাই ঘরে কোন অভাব নাই এই শ্লোগানে  টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রধান মন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণ শুরু হয়েছে। এতে করে  গরীব মানুষদের বড় উপকারে এসেছে বলে খুশি গরীবেরা।

ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি বাজার, পাঁচপটল মোড় সহ উপজেলার প্রত্যেক ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে ডিলারদের মাধ্যমে মাথাপিছু ১০ টাকা কেজি মূল্যের চাল বিতরণ শুরু হয়েছে। বলিভদ্র ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু  তার ইউনিয়নের প্রত্যেকটি পয়েন্টে এ চাল বিতরণের উদ্বোধন করেন। 
এসময় ধনবাড়ী উপজেলা ট্যাগ অফিসার সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
কেরামজানি বাজারের ডিলার আ: করিম চানু জানান, প্রধান মন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি মূল্যের চাল দেয়া শুরু করিছি। দরিদ্র গ্রাহকদের মাঝে সুষ্ঠভাবে বিতরণ করে যাচ্ছি। এ সরকার মাথাপিছু ১০ কেজি দরে এ চাল দেওয়ায় এখন আর গরীব মানুষদের বড় উপকারে এসেছে। এখন আর গরীব মানুষদের  ঘরে খাদ্যের অভাব নেই।
সুবিধাভোগী গ্রাহকরা জানায়, আমরা এই সরকারের আমলে মাথাপিছু ১০ কেজি দরে এ চাল পাচ্ছি খুব সল্পমূল্যে। এতে করে আমাদের অনেক বড় ধরনের উপকার হয়ছে আমরা অনেক খুশি। 
বলিভদ্র ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু জানান, গরীব অসহায় পরিবারের মাঝে সুষ্ঠ ভাবে এ চাল বিতরণ করা হয়েছে। এ চাল বিতরণে বলিভদ্রে কোন অনিয়ম হয়নি।
ধনবাড়ী-মধুপুর সাবেক খাদ্যমন্ত্রী বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র নির্বাচনী এলাকা।

Post Top Ad

Responsive Ads Here