জসিম উদ্দিন, বেনাপোল থেকে- যশোরের শার্শা উপজেলার পশ্চিম কোটা গ্রামের একটি মেহগনী বাগান থেকে আজিজুল ( ৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে কথিত বন্দুক যুদ্ধে সে নিহত হয়েছে বলে জানা যায় । নিহত আজিজুলের দুহাত কাটা। সে শার্শার সামটা গ্রামের মৃত জের আলীর ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, এলাকাবাসীর দেওয়া তথ্য মতে শার্শার পশ্চিম কোটার একটি মেহগনী বাগান থেকে আজিজুলের গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরন করা হয়েছে।

