বেলকুচিতে “নিরাপদ সড়ক নিশ্চিতকরনে আমাদের দায়িত্ব শীর্ষক” সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৮

বেলকুচিতে “নিরাপদ সড়ক নিশ্চিতকরনে আমাদের দায়িত্ব শীর্ষক” সভা অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জ : ১৫ সেপ্টেম্বর বেলকুচিতে নিরাপদ সড়ক নিশ্চিত করনে আমাদের দায়িত্ব শীর্ষক লিফলেট বিতরন, প্রশিক্ষণ ও অভিহিত করন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বেলকুচি সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এই সভা।

 বেলকুচি উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও জেলা প্রশাসনের সহযোগীতায় আব্দুর রউফ কমলের সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান। এসময় উপস্হিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার,বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান,বেলকুচি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামচুল আলম, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,মাধ্যমিক শিক্ষা এস এম গোলাম রেজা, বেলকুচি প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও যমুনা টেলিভিশনের ষ্টাপ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো: আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা স্কাউটের সম্পাদক হেলাল উদ্দিন সহ বিভিন্ন সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে স্কুল,মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনা মূলক সত্তুর হাজার লিফলেট বিতরন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here