টাঙ্গাইলে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৮

টাঙ্গাইলে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইলটাঙ্গাইলের মধুপুরে ট্রাক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশরাফুল ইসলাম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাকিব (১৭) নামে আরেক তরুণ গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে মধুপুর সাগরদীঘি রোডে মোটের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ঘাটাইল উপজেলার তালতলা নতুন বাজার এলাকার ফারুক হোসেনের ছেলে। আহত রাকিব একই এলাকার আব্দুল কাদেরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘাটাইল উপজেলার ওই এলাকায় পাঁচ মোটরসাইকেলে ১০ বন্ধু বেড়াতে যান। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মোটের বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত হন রাকিব।
মধুপুর থানা পুলিশের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here