বড়াইগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

বড়াইগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে যুবক নিহত

আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি-নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে রাকিব হোসেন (২৩) নামের  এক যুবক নিহত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার বড়াইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার চাপিলা গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বড়াইগ্রাম থানার মোড়ে ছহির উদ্দিনের এর বড়াল হোটেলে মেসিয়ারের কাজ করে রাকিব। বিকেলে ছহির এর হোটেল সংলগ্ন নিজ বাড়ীতে পেঁপে পাড়ার জন্য গাছে উঠে রাকিব। এসময় পেঁপে গাছ হেলে ৩৩ হাজার কেভি ভোল্টের বিদ্যুতের তার উপর পরে। এতে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।

Post Top Ad

Responsive Ads Here