সিংড়ায় যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

সিংড়ায় যুবদলের বিক্ষোভে পুলিশের বাধা

নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধি-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা রায় এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নাটোরের সিংড়া উপজেলা ও শহর যুবদল।

 রবিবার সকাল ১০টায় পৌর বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এড. মুজিবুর রহমান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন, উপজেলা যুবদলের সভাপতি তায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শহর যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিঠু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাবু, যুবদল নেতা এম এ মালেক, হেলাল, বিদ্যুৎ, রঞ্জু প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here