নাটোরে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

নাটোরে হাত-পা বাঁধা অবস্থায় এক অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি-নাটোরে হাত-পা বাঁধা অবস্থায় ইউসুফ আলী নামে এক অটোরিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার বারোঘড়িয়া এলাকার ধানক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসুফ আলী নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে ইউসুফ আলী তার ব্যাটারী চালিত অটোরিক্সা নিয়ে বাসা থেকে বের হয়ে যান। প্রতিদিন ভাড়া খেটে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। কিন্তু শনিবার  রাতে তিনি বাসায় ফিরে আসেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। অ রবিবার সকালে স্থানীয় লোকজন বারোঘরিয়া বিলের ধানক্ষেতে হাত-পা বাধা অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে নিহত ইউসুফের পরিবারের সদস্যরা মর্গে গিয়ে মৃতদেহটি ইউসুফের বলে সনাক্ত করে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ইউসুফ আলীকে শ্বাসরোধ করে হত্যা করে তার অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে গেছে। তবে এ ঘটনায় এখনও কেউ কোন মামলা বা অভিযোগ দায়ের করেনি বলে পুলিশ জানায়। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।



Post Top Ad

Responsive Ads Here