নাটোর প্রতিনিধি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাড. জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিগত এক দশক ধরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উচ্চ শিক্ষার জন্যে নতুন নতুন প্রতিষ্ঠান তৈরী, দেশের সরকারী ও বেসরকারী পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সিংড়ায় ৯ কোটি টাকা ব্যায়ে কলেজের ছয়তলা একাডেমিক ভবন নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় গোল-ই-আফরোজ সরকারী কলেজ মাঠে আয়োজিত একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
কলেজ অধ্যক্ষ এ.এইচ.এম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জেমস, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

