হবিগঞ্জে ৬৫ টি পূজা মন্ডপে সরকারি ৫০০ কেজি চাল ও নগদ অর্থ প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

হবিগঞ্জে ৬৫ টি পূজা মন্ডপে সরকারি ৫০০ কেজি চাল ও নগদ অর্থ প্রদান

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের লাখাই উপজেলার ৬৫ টি পূজা মন্ডপ প্রতি ৫০০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়েছে এবং এ সময় সংসদ সদস্য তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্ডপে ৫ হাজার করে নগদ টাকা প্রদান করেন।

রবিবার বিকালে লাখাই উপজেলা পরিষদ হলরুমে এক আনন্দময়ী অনুষ্ঠানের মাধ্যমে এই সরকারি চাল প্রদান করা হয়। 
প্রতিটি মন্ডপে সরকারি চাল ৫০০ কেজি করে মোট ৩২ হাজার ৫শত কেজি এবং সাংসদের নিজস্ব তহবিল থেকে প্রতিটি মন্ডপে ৫ হাজার করে মোট ৩লক্ষ ২৫ হাজার টাকা প্রদান করেন। 
এ সময় উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুজ্জামান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক মামুন, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমিত ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার চায় দেশের সকল ধর্মের মানুষ যার যার ধর্মীয় কর্মকান্ড শান্তিপূর্ণভাবে সম্পন্ন করুক। কিন্তু একটি মহল দুর্গাপূজাসহ যে কোন ধর্মীয় উৎসবকে সামনে রেখে ঘোলা পানিতে মাছ স্বীকারের পায়তারায় লিপ্ত রয়েছে । সেই সকল দুর্বৃত্তদের ব্যাপারে সর্বস্তরের জনসাধারণকে সতর্ক থাকার আহবান জানান এ সময় তিনি। 
এছাড়াও আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়ে সার্বক্ষণিক জনগণের পাশে থাকাসহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি। 
এ সময় উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও  আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা জনগণের সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। 

Post Top Ad

Responsive Ads Here