লালপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জিআর চাউলের বরাদ্দপত্র প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

লালপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জিআর চাউলের বরাদ্দপত্র প্রদান

নাহিদ হোসেন,নাটোর প্রতিনিধি : শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নাটোরের লালপুরে জিআর চাউলের বরাদ্দপত্র প্রদান করা হয়েছে।

 সোমবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিআর চাউলের বরাদ্দপত্র প্রদান করেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল, থানা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহক আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, থানা আওয়ামীলীগ সদস্য ফিরোজ আল হক ভুঁইয়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ লালপুর শাখার সভাপতি পরিমল কুমার কুন্ডু প্রমুখ । উক্ত অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৪২টি মন্দিরে ২১টন চাউলের অর্থ প্রদান করা হয়।

Post Top Ad

Responsive Ads Here