সরিষাবাড়ীতে সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর চিকিৎসার খোজ নিলেন উপজেলা আ.লীগের সভাপতি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

সরিষাবাড়ীতে সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর চিকিৎসার খোজ নিলেন উপজেলা আ.লীগের সভাপতি

জাহিদ হাসান, সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ১৪১-জামালপুর ০৪ আসনে সাবেক সফল সাংসদ দীর্ঘদীন যাবত অসুস্থ’ হয়ে পরে রয়েছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মাওলানা নুরুল ইসলামের চিকিৎসার খোজ খোবর নিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ।

রোববার রাতে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা মাওলানা নুরুল ইসলামের পাখিমারা বাসভবনে যান। এ সময় তিনি তাঁর শারিরিক খোঁজ নেন। অসুস্থ এই উপজেলা আওয়ামীলীগের শেষ আশ্রয়স্থল এই নেতাকে চিকিৎসার জন্য সোমবার সকালে এ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এ্যাপোলো হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আলহাজ মির্জা আজম এমপি মুঠোফোনে মাওলানা নুরুল ইসলামের সাথে কথা বলেন। সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা জানান, মাওলানা নুরুল ইসলাম বার্ধক্যজনিত কারনে তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে পরেছেন। মাওলানা নুরুল ইসলাম এরশাদ সরকারের সময় সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত ছিলেন। এরশাদ সরকার পতনের অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন সাবেক এই ধর্ম প্রতিমন্ত্রী। ১৯৯৬ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সরিষাবাড়ী আসনে এম.পি নির্বাচিত হন। বিএনপির তৎকালীন মহাসচিব ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারকে বিপুল ভোটে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়। আওয়ামীলীগ সরকার গঠন করে তাকে ধর্ম মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার দেন।

Post Top Ad

Responsive Ads Here