নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নাটোর প্রতিনিধি-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে নাটোরে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে।

 সোমবার সকাল ৯ টার দিকে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনির নেতৃত্বে নাটোরের দিঘাপতিয়া বঙ্গবন্ধু চত্বর এলাকা থেকে দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলাকার পেট্রোল পাম্পের কাছে এসে শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল হক সোহেল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রচার সম্পাদক মিঠু সরদারসহ দলের নেতা-কর্মীরা।

Post Top Ad

Responsive Ads Here