মেহের আমজাদ,মেহেরপুর-“আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো”এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে নিরাপদ সড়কের দাবীতে আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেরা প্রশাসন ও বি আর টিএ-এর আয়োজনে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় থেকে একটি র্যালি বের করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির নেতৃত্বে র্যলিটি বাদ্য্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে এসে র্যলিটি শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বি আর টি এ-এর পরিদর্শক মোঃ এস এম সবুজ, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম,পৌরসভার প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন প্রমুখ।
এদিকে-
মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ সড়ক দিবস পালন
মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মানব বন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সড়কে ওই কর্মসূচী পালন করেন। এদিন মেহেরপুর সরকারি কলেজ,মেহেরপুর সরকারি মহিলা কলেজ, মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসা সহ মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানব বন্ধন ও র্যালিতে অংশগ্রহণ করে।