রফিকুল ইসরাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি-“একটি দূর্ঘটণা সারা জীবনের কান্না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে মানব বন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
আজ সকাল ১১ টায় চর রাজিবপুর বটতলা চৌরাস্তায় এ মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসানের নেতৃত্বে মানব বন্ধনে অংশ গ্রহণ করেন রাজিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাহ মোঃ তরিকুল ইসলাম, রাজিবপুর টেকনিকের কলেজের অধ্যক্ষ জনাব মাসুদ রানা, চর রাজিবপুর টেনিকেল কলেজের অধ্যক্ষ জনাব মাহবুবুর রশিদ মন্ডলসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রষ্ঠিানের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগন।
সড়ক দূর্ঘটনা নিরসন ও যুগোপযোগী আইন প্রনয়ন এবং সামপ্রতিক গাড়ী চালকদের বেপরোয়া গাড়ী চালানোর প্রতিবাদে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। সেই সাথে সড়ক দূর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উক্ত মানব বন্ধন করা হয়।

