ঝিকরগাছায় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

ঝিকরগাছায় এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার ৬নং ঝিকরগাছা ইউনিয়নের লাউজানী লক্ষীপুর শশ্মানঘাট এলাকা থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

থানা এস.আই নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে পথচারীরা লাউজানী লক্ষীপুর শশ্মানঘাট এলাকায় এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে আমি ও আমার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল থেকে রাফিজা বেগম (৪০) নামে এক মহিলার লাশ উদ্ধার করি। মৃত রাফিজা বেগম ঐ গ্রামের রুহুল আমিনের স্ত্রী। ধারনা করা হচ্ছে কে বা কাহারা মহিলাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। আমরা লাশটিকে থানায় নিয়ে এসে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। এই নিউজ লেখার পূর্ব মুহুর্ত্বে মৃত রাফিজা বেগমের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করছিলো।

Post Top Ad

Responsive Ads Here