আন্তঃ বির্তক প্রতিযোগিতায় রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ বিজয়ী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

আন্তঃ বির্তক প্রতিযোগিতায় রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ বিজয়ী

মহুয়া জান্নাতমনি,রাঙামাটি প্রতিনিধি:পার্বত্যাঞ্চলে আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখা এবং অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো তৈরি করা গেলে সন্ত্রাস দমন করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সৈয়দ রিয়াদ মেহমুদ।


রোববার বিকাল ৩টায় রাঙামাটি সেনাবাহিনী রিজিয়নের সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলানায়তনে আয়োজিত আন্তঃ বির্তক প্রতিযোগিতায় পুরুস্কার বিতরণ অনুষ্টানে তিনি এসব কথা বলেন। 
রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সৈয়দ রিয়াদ মেহমুদ আরও বলেন, এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো- পাহাড়ে বৈষম্য দূর করা। পাহাড়ি-বাঙালী বৈষম্য দূর করতে পারলে এ অঞ্চল হবে শান্তির জায়গা।

এসময় রাঙামাটি ডিজিএফআই এর কর্ণেল মো. শামসুল আলম, রাঙামাটি সেনা জোনের কমান্ডার লে. কর্ণেল মো. রেদুওয়ান ইসলাম উপস্থিত ছিলেন।
আন্তঃ বিতর্ক প্রতিয়োগিতায় রাঙামাটির ১৬টি বিদ্যালয়ের ৮০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আন্তঃ বিতর্ক প্রতিয়োগিতায় পর চুরান্ত পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিলো- ‘অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নই পারে পাহাড়ে সন্ত্রাস মুক্ত করতে। এতে সরকারি দলে ভূমিকায় ছিল রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বিরোধী দলের ভূমিকায় ছিল- রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিযোগিতায় প্রস্ত স্থান অধিকার করেন, রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সৈয়দ রিয়াদ মেহমুদ ও রাঙামাটি ডিজিএফআই এর কর্ণেল মো. শামসুল আলম।

Post Top Ad

Responsive Ads Here