রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে প্রাথমিক শিক্ষক সমিতি’র সৌজন্য সাক্ষাৎ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে প্রাথমিক শিক্ষক সমিতি’র সৌজন্য সাক্ষাৎ

মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:-রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এর সাথে নবগঠিত সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সৌজন্য সাক্ষাৎ হয়েছে। 

রোববার বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে শিক্ষকরা সৌজন্য সাক্ষাৎ করেন। 
এ সময় পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাত্ববর, সদস্য সবির কুমার চাকমা, জেলা শিক্ষক সমিতির সভাপতি অমল চাকমা, সদর উপজেলা শিক্ষক সমিতির সদর উপজেলা শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি বিপ্লব চাকমা, সাধারণ সম্পাদক মঙ্গল বাহাদুর ছেত্রী সহ নব গঠিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 
রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নব গঠিত শিক্ষক সমিতিকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষকরা সমাজের মানুষ গড়ার কারিগর। আপনারা যদি সঠিক ভাবে শিক্ষার্থীদের শিক্ষা দান করেন তাহলে দেশও সমাজ উপকৃত হবে। কোন ছাত্র-ছাত্রী বিপথে যাবে না বলে তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদেরকে নিজের সন্তানের মতো ভেবে শিক্ষা দানের জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। 
চেয়ারম্যান আরো বলেন, শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলার পদায়ন কৃত শিক্ষকদের কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে। সঠিক তদন্ত করে যোগ্য শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদায়ন করা হবে বলে তিনি শিক্ষকদের আশ্বস্থ করেন। 

Post Top Ad

Responsive Ads Here