আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি- হবিগঞ্জের ডায়াগনস্টিক সেন্টারের মেশিন নষ্ট থাকার কারণে রোগীকে সেবা দিতে বিলম্ব হওয়ায় নারী ম্যানেজারকে বেদড়ক পিটিয়েছেন হবিগঞ্জ শহরের মদিনা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ মুজিবুর রহমান পলাশ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শনিবার সন্ধ্যায় শহরের কোর্ট স্টেশন এলাকার উল্লেখিত ডায়াগনস্টিক সেন্টারটিতে এই ঘটনা ঘটে। মারপিটের স্বীকার নারী ম্যানেজার হাফছা জান্নাত হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে।
হাফছা জান্নাত জানান, শনিবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের আল্ট্রাসনোগ্রামের প্রিন্টারটি নষ্ট হয়ে গেলে রোগীদের সেবা প্রদানে বিলম্ব হয়। বিষয়টি রোগীরা ওই প্রতিষ্ঠানের পরিচালক ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশকে জানান।
খবর পেয়ে তিনি এসে রোগীদের সামনেই হাফছা জেসমিন ও জাহাঙ্গীরসহ অন্যান্য কর্মীদের অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন। এক পর্যায়ে তাদেকে গালে থাপ্পর, চুলে ধরে পিঠে কিলঘুষি মারতে থাকেন ডাঃ পলাশ। পরে আশপাশের লোকজন এসে আমাকে রক্ষা করেন।
এ ব্যাপারে ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তারা।
এদিকে, একজন নারীকে কর্মীকে লাঞ্ছিত করায় উত্তেজিত জনতা এসে হাসপাতাল ঘেরাও করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কথা বলতে ডাঃ মুজিবুর রহমান পলাশের সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

