নৌকাকে বিজয়ী করতে ফরিদপুরের ৪ নেতার ঐকাত্ম্য - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২০, ২০১৮

নৌকাকে বিজয়ী করতে ফরিদপুরের ৪ নেতার ঐকাত্ম্য

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা,বোয়ালমারী ও মধুখালী) আসনে অতীতের মতোই নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আওয়ামীলীগের চার মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন।


২০ অক্টোবর (শনিবার) বোয়ালমারী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামীলীগের এই চার মনোনয়ন প্রত্যাশী নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে এক মঞ্চে এ ঐক্যের ঘোষণা দেন।

বোয়ালমারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়ার সভাপতিত্বে এ বর্ধিত সভায় তৃণমূল‌ নেতাকর্মীদের আহ্বানে অংশ নেয় আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য , আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম,বিশিষ্ট সাংবাদিক, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফুর রহমান দোলন ও ছাত্রলীগের সাবেক সভাপতি জননেতা লিয়াকত শিকদার।

সভায় তৃণমূলের নেতাকর্মীরা বলেন, এ আসনটি ধরে রাখতে হলে নৌকার প্রার্থী পদে পরিবর্তন আনতে হবে।এ আসনের বর্তমান সংসদ আব্দুর রহমান জনবিছিন্ন হয়ে পড়েছেন।তার কারনে এ আসনে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে বিভক্তি তৈরী হয়েছে।একাধিক বক্তা বলেন- বিগত দশ বছর যাবৎ বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিকগণ কোণঠাসা হয়ে সময় পার করছেন।তিনি নিজ কাজে সবসময় ব্যস্ত থাকেন।সংগঠনের জন্য তিনি বিন্দুমাত্র সময়ও দেন না। এমনকি তাকে নির্বাচনী এলাকায়ও তেমন একটা দেখা যায় না। তার আশেপাশে গুটিকয়েক ব্যক্তি ছাড়া তিনি আর কাউকে চেনেন না।সাধারন মানুষ তার নিকট গেলে দুর্ব্যবহার ছাড়া আর কিছুই পায় না।সরকারি-বেসরকারি চাকরী থেকে শুরু করে সাধারণ নৈশপ্রহরী নিয়োগেও নিয়োগ বাণিজ্য নিয়ে মহা ব্যস্ত তিনি।টি-আর, কাবিখা প্রকল্প নিজের পছন্দের লোকদের দিয়ে সাধারণ মানুষ কে বঞ্চিত করা করেছে।জনগণের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহার গড়েছেন।বক্তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়া হলে এ আসনে নৌকার ভরাডুবি হবে। এই ভরাডুবি ঠেকাতে হলে নৌকার প্রার্থী পদে পরিবর্তন আনতে হবে। আব্দুর রহমানকে ছাড়া যাকেই মনোনয়ন দেওয়া হোক তাকেই বিপুল ভোটে  বিজয়ী করা যাবে।

বর্ধিত সভায় আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম সাধারণ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন বিষয়টি খুবই দুঃখজনক ব্যাপার।আপনাদের কে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী ও উন্নয়নকে আরও বেগবান ও তরান্বিত করতে হবে। বাংলাদেশ কে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে একাট্টা হয়ে কাজ করতে হবে।আগামী নির্বাচনে নৌকার বিজয়কে নিশ্চিত করতে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আসুন আমরা অঙ্গীকারাবদ্ধ হই মাননীয়  প্রধানমন্ত্রী , বঙ্গবন্ধু কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী যাকেই নৌকা প্রতীক দিয়ে পাঠাবেন আমরা আমাদের সর্বস্ব দিয়ে তাকে বিজয়ী করব ।আর একটি কথা মনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী, দেশরতœ শেখ হাসিনা তৃণমূল থেকে বিচ্ছিন্ন নন, তিনি আপনাদের খোঁজ খবর রাখেন।প্রধানমন্ত্রীর শরীরে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। তিনি আপনাদের চাওয়া পাওয়া কে অবমূল্যায়ন করবেন না। তিনি আমাকে মনোনয়ন দিলে ইনশাআল্লাহ্ ফরিদপুর-১ আসনকে ঘুষ, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল আসন রূপে গড়ে তুলব। আমার চাওয়া পাওয়ার কিছু নেই আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই ।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরীর সঞ্চালনায় বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী পৌরসভার মেয়র মোজাফফর হোসেন মিয়া বাবলু, আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগের  কেন্দ্রীয়  উপকমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য মোহাম্মদ আসাদুল করিম , আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভিন ,  বিশিষ্ট ব্যবসায়ী সুবাস সাহা, জেলা পরিষদ সদস্য আবু জাফর সিদ্দিকী , শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো ইস্রাফিল মোল্লা, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান মো মজিবুর রহমান,  জেলা পরিষদ সদস্য শেখ সহিদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু,  মলয় কুমার বোস, রাহাদুল আকতার তপন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, পৌর  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু ,  রুপাপাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজার রহমান,  দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্লা ওও ময়না ইউনিয়নের চেয়ারম্যান  নাসির মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন ।
এসময় সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে বর্ধিত সভায় অংশ গ্রহণ করেন ।

Post Top Ad

Responsive Ads Here