গণমাধ্যম কর্মীরা সবসময়ই জাতির কল্যানে কাজ করে যাচ্ছে। তাদের লেখনীকে নিয়ন্ত্রন করে জাতির কল্যান বয়ে আনতে পারেনা। চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির মাসিক সমন্বয় সভায় বক্তারা এসব কথা বলেন। অতীতে সাংবাদিক কল্যান ট্রাষ্ট গঠনের পরপরই চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি সরকারের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তথ্য মন্ত্রনালয়ে স্বাগত পত্র পাঠানো হয়েছিল। সম্প্রতি সরকার ডিজিটাল নিরাপত্তা আইন পাস করেছে, সেই আইনের ৯টি ধারা পরিবর্তনের জন্য সি আর ইউ মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। এসব ধারা সংশোধনের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্বারক লিপি দেয়া হবে।
আজ শনিবার (২০ অক্টোবর) সকাল এগারটায় চট্টগ্রামের চেরাগী পাহাড়স্থ সি. আর. ইউ সংগঠন কার্যালয়ে সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবিরের সঞ্চালনায় সংগঠনের সভাপতি কিরন শর্মার সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল হক শাহিন, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আজীজ, অর্থ সম্পাদক নুরুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া বাবলা, আপ্যায়ন সম্পাদক আবছার রশিদ আইয়্যুব, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক অরুন নাথ, নির্বাহী সদস্য আলমগীর, নির্বাহী সদস্য বরুন আচার্য বলাই, সদস্য স ম জিয়াউর রহমান, কামাল হোসেন, মোঃ কুতুব উদ্দিন রাজু, পিন্টু, শাকিল আহমেদ, ইফতেখারুল করিম চৌধুরী, মোঃ আবদুল্লাহ প্রমূখ।

