মেহেরপুরের মেয়ে মেধাবী ছাত্রী নির্জনা‘র শ্রীলংকা সফর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২০, ২০১৮

মেহেরপুরের মেয়ে মেধাবী ছাত্রী নির্জনা‘র শ্রীলংকা সফর

মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর সরকারী মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী বাংলাদেশ ন্যাশনাল কাডেট কোর (বি এন সি সি)এর সদস্য হিসাবে ফাতেমা ফারজানা নির্জনা শ্রীলংকা সফরে গেছেন।

গতকাল শনিবার দুপুরের দিকে বাংলাদেশের একটি বিমান যোগে বি এন সি সি‘র প্রতিনিধি দলের সদস্য হিসাবে নির্জনা শ্রীলংকা গেছেন। মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ ও মেহেরপুর জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক সাহিদা খাতুনের একমাত্র কন্যা নির্জনা বি এন সি সি’র প্রায় ৬ হাজার সদস্যকে পিছনে ফেলে বাংলাদেশের আ্যাম্বাসিডার হয়ে সুন্দরবন রেজিমেন্টের  একমাত্র সদস্য হিসাবে নির্বাচিত হন। উল্লেখ্য নির্জনার দল চলতি সালে জাতীয় বির্তক প্রতিযোগীতায় সারা দেশের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করে এবং সেই সাথে ২০১৮ সালে দেশ সেরা মেধাবী নির্বাচিত হওয়ারও গৌরব অর্জন করে। ৭ দিনের শ্রীলংকা সফরে নির্জনা সহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগন শ্রীলংকা ক্যাডেট দলের সাথে বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।

Post Top Ad

Responsive Ads Here