তৃণমূল কৃষক লীগ চায় কাজী সিরাজ হোক নৌকার মাঝি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

তৃণমূল কৃষক লীগ চায় কাজী সিরাজ হোক নৌকার মাঝি

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা,বোয়ালমারী ও মধুখালী) আসনে আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামকে তৃণমূল কৃষক লীগ ও সাধারন ভোটাররা নৌকার মাঝি হিসাবে দেখতে চায়।সোমবার (২৯অক্টোবর) বোয়ালমারী উপজেলা কৃষক লীগের এক বর্ধিত সভায় তৃণমূলের নেতাকর্মীরা এই দাবী জানান।


সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম এর প্রয়োজনীয়তার নানা দিক তুলে ধরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য দলের সভানেত্রী শেখ হাসিনার প্রতি জোড় দাবী জানান।

বক্তারা তাদের দাবীর যুক্তিকতা তুলে ধরে বলেন, কাজী সিরাজুল ইসলাম এমন একজন নেতা, যাকে নিয়ে কোন ফরিদপুর ১ আসনে কোন বিতর্ক নেই। তিনি সাধারণ মানুষের আস্থার আধার। তৃণমূলে বিপুল জনপ্রিয় এই নেতা বিগত দিনে জাতীয় সংসদে দুই বার আওয়ামী লীগের  প্রতিনিধিত্ব করেন। বিপুল ভোটে নির্বাচিত হলেও যার বিরুদ্ধে ঘুষ-দূর্নীতি,কমিশন‌ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি, অবৈধ সম্পদ অর্জনের সহ কোন প্রকার অন্যায়-অবৈধ কার্যকলাপের অভিযোগ উঠেনি । যার হাতের ছোঁয়ায় কৃষকলীগ আজ অনেক শক্তি-শালী এক সংগঠন। শুধু কৃষকলীগই নয় গোটা ফরিদপুর-১ আসন আওয়ামী লীগকে তিনি আগলে রেখেছেন পরম মমতায়। দলের নেতা-কর্মী সহ এ অঞ্চলের মানুষ কে কাজী সিরাজ যা দিয়েছেন তা আর কেউ পারেন নি বলে দাবী করেন কৃষকলীগ নেতা-কর্মীরা।

তারা আরও বলেন, সর্বজন গ্রহণযোগ্য, অত্যন্ত ক্লিন ইমেজের এই মানুষটাকে মনোনয়ন বঞ্চিত করা হলে এ আসনে আ'লীগকে চরম মূল্য দিতে হতে পারে। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনের ইতিহাস উল্টোদিকেও মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তৃণমূলের নেতাকর্মী সহ সাধারণ ভোটারদের চাওয়া পাওয়ার খবর না নিয়ে দলের মনোনয়ন বরাদ্দ না দেয়ার আহবান জানান বর্ধিত সভায় আগত নেতা কর্মীরা।এ জন্য দলীয় সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি মাঠ জরিপের ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে অনুরোধ রাখেন তৃণমুল নেতা-কর্মীরা।

এসময় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে থেকে সমাজসেবা করে মানুষের কাছে থেকে রাজনীতিটা করা দরকার, তাতে সহজে সাধারণ মানুষের আস্থা অর্জন করা যায়। নির্বাচনকে কেন্দ্র করে কিছু কিছু অতিথি পাখি যতটা সক্রিয় হয়েছেন তাতে সাধারণ মানুষের কাছে নিজেদের ব্যক্তি ইমেজ বাড়াতে পারেননি। দলীয় ইমেজ যেটুকু আছে সেটুকুই। দলের ইমেজ তো দলের সেটাতো উনাদের না।

স্থানীয় ওয়াপদা মোড়ে উপজেলা কৃষক লীগের নিজস্ব কার্যালয়ে এই বর্ধিত সভায় সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে ও গুণবহা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য  রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু,আলফাডাঙ্গা উপজেলা কৃষকলীগের সভাপতি সোলায়মান আহমেদ,সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, চতুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খাঁন,দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই,উপজেলা কৃষকলীগের ত্রাণ সম্পাদক লাল ঠাকুর,পৌর কৃষক লীগের সভাপতি রিজাউল মৃধা,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সহ উপজেলাধীন ১০টি ইউনিয়নের কৃষকলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী সিরাজুল ইসলাম বলেন, "জননেত্রী, বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার শতভাগ আস্থা রয়েছে, তিনি আমার হাতেই নৌকা প্রতীক তুলে দেবেন"।

তিনি খুব ভালো ভাবে জানেন, এ আসনে কে কতটা জনপ্রিয়। আগামী নির্বাচন আ'লীগের জন্য চ্যালেঞ্জিং নির্বাচন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগ তথা শেখ হাসিনার সরকার একান্তই প্রয়োজন। তাই কোন অসৎ-দূর্নীতিগ্রস্থ নেতার  হাতে নৌকা তুলে দিয়ে শেখ হাসিনা ফরিদপুর-১ আসনটি হাত ছাড়া করবেন না বলে বিশ্বাস পোষণ করেন তিনি। প্রায় সহস্রাধিক তৃণমূল নেতাকর্মীকে আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে এখন থেকেই প্রস্তুতি সম্পন্ন করতে আহবান জানান এই সাবেক সাংসদ কাজী সিরাজুল ইসলাম।

Post Top Ad

Responsive Ads Here