ধনবাড়ীতে নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের র‌্যালী মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২২, ২০১৮

ধনবাড়ীতে নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের র‌্যালী মানববন্ধন

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিরপদ সড়কের দাবীতে ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকার সমন্বয়ে র‌্যালী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়কের  দাবীতে  বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে  ভাইঘাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-জামালপুর মহাসড়কের ভাইঘাট বাসস্ট্যান্ডের দু’পার্শ্বে শিক্ষার্থী,শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দরা ৩০ মিনিট দাড়িয়ে অবস্থান করেন।
এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও সকল জনগনের মাঝে সড়কের নিরাপত্তার জন্য বিভিন্ন ধরনের লেখা সম্বলিত পোষ্টার ব্যানার ফেস্টুন, ও লিফলেট বিতরণ করেন।
মানববন্ধন শেষে অলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আকবর হোসেন চেয়ারম্যান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক মাহববুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য আ: হাই তালুকদার,শাজাহান আলী, অভিবাবক মো: নজরুল ইসলাম সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here