মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রত্যাশী প্রফেসর আবদুল মান্নানের পক্ষে মটর সাইকেল র্যালি ও সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সাবেক ছাত্রলীগের যুগ্ম সম্পাদক খালেদুজ্জামান খান ডালিমের নেতৃত্বে শহরের বাসষ্টান্ড থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থান এবং মুজিবনগর উপজেলার চার ইউনিয়নের প্রধান সড়কের বিভিন্ন মোড়ে বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় আওয়ামীলীগ নেতা ইয়ারুল ইসলাম, বানিয়াজ, নুর ইসলাম, সদর উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাজেদুর রহমান সাজু,৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি খোকন,স্বেচ্ছাসেবকলীগ নেতা ইসমাইল, যুবলীগ নেতা মিরাজ, রফিক, ওয়াহিদুজ্জামান ও আলতাবসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা মটর সাইকেল র্যালিতে ও লিফলেট বিতরণে অংশ গ্রহন করেন ।

