আজিজুল ইসলাম সজীব, হবিগজ্ঞ প্রতিনিধি- হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা (বাগান বাড়ি) গ্রামের তৃতীয় শ্রেণীর ছাত্রী ইশা আক্তার (৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা না হত্যা তা নিয়ে চলছে ধ্র“ম্রজাল। নিহত ইশা হবিগঞ্জ শহরের মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।নিহত ইশা বড়বহুলা (বাগান বাড়ী) গ্রামের শাহজাহান মিয়ার কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে পরিবারের সকলের অগোচরে ঘরের তীরের সাথে নীল রংয়ের উড়না দিয়ে ফাঁস লাগায়। পরে পরিবারের লোকজন তাকে ঝুলতে দেখে তার বাবা শাহজাহান মিয়া খুলে হবিগঞ্জ সদও আধুনিক হাসপাতালে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসাক মেহেদী হাসান তাকে মৃত ঘোষনা করেন। পরে ইশার বাবা হাসপাতালের কর্তৃপক্ষকে না জানিয়েই ইশার মরদেহ বাড়ী নিয়ে যায়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ হবিগজ্ঞ সদর মডেল থানায় খবর দিলে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই নাজমুল হোসেন ঘটনাস্থলে পৌছে লাশ দাফনে বাধা দেন এবং লাশটি মর্গে নিয়ে আসেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছেন না।
এ ব্যাপারে সদর থানার এসআই নাজমুল হোসেন জানান, আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে খবর পেয়ে নিহত ইশার বাড়িতে গিয়ে দাফনের ব্যবস্থা প্রথমে বাধা দেই। পরে নিহত ইশার বাবাকে জিজ্ঞাসাবাদ করছি। তিনি আরো বলেন যে, সুরতহাল করে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না পেয়ে এখন কিছু বলা যাবে না।

