বেলকুচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২২, ২০১৮

বেলকুচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ- "আইন মেনে চলবো,নিরাপদ সড়ক গড়বো"এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

 সোমবার সকালে বেলকুচি পৌর এলাকায় মুকুন্দগাঁতীতে দিবসটি উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার,উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান, থানা অফিসার ইনচার্জ(ওসি)আনোয়ারুল ইসলাম, বেলকুচি সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান যুবলীগের যুগ্ম আহব্বায়ক এস এম ফারুক সরকার । আরো উপস্হিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, প্রথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান সহ স্কুল, কলেজ,মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। এসময় বাস, ট্রাক,মোটরসাইকেল সহ বিভিন্ন যানবহনের চালকদের ও সাধারন জনগনের মাঝে নিরাপদ সড়কেট গন সচেতনা মূলক লিপলেট বিতরন করা হয়।

Post Top Ad

Responsive Ads Here