শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২২, ২০১৮

শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- “আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

 সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা নানান রকম শ্লোগানের ব্যানার ফেস্টুন নিয়ে মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচী পালন করে। 
এসময় র‌্যালী ও মানব বন্ধনে শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল, মৎস্য কর্মকর্তা আবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস সহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, শার্শা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানব বন্ধনে এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।

Post Top Ad

Responsive Ads Here