মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর সদর উপজেলা হাজি সমিতির উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০ টায় শহরের হোটেল বাজার জামে মসজিদে এক হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা হাজি সমিতির সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ গোলাম রসুলের সভাপতিত্বে হাজি সম্মেলনে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর ইমাম সমিতির সভাপতি হোটেল বাজার জামে মসজিদের ইমান হাফেজ মাও.মোঃ রোকনুজ্জামান, হাজি সমিতির সাধারণ সম্পাদক আলহাজ রমজান আলী, আলহাজ মোঃ আক্কাস আলী, আলহাজ মোঃ আক্কাস হোসেন প্রমুখ। অনুষ্ঠানে চলতি বছরের হাজিদের বরণ করে নেওয়া হয়। পরে সেখানে দোওয়া-মোনজাত করা হয়। নারী-পুরুষ নতুন-পুরাতন সব ধরণের কয়েক’শ হাজি সম্মেলনে অংশ গ্রহণ করেন।
