নাভারণ মহিলা আলিম মাদরাসায় জেডিসি ও সমাপনি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

নাভারণ মহিলা আলিম মাদরাসায় জেডিসি ও সমাপনি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি- যশোরের শার্শা উপজেলার নাভারণের একমাত্র দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাভারণ মহিলা আলিম মাদরাসায় ৫ম সমাপনি ও ৮ম জেডিসি পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার সকালে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলেয়া পারভীনের সভাপতিত্বে মাদরাসার নিজস্ব হল রুমে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ সালেহ আহমেদ (মিন্টু)। 
এসময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শুকুর আলী ও সালেহা খাতুন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এবতেদায়ী প্রধান মুহাঃ হাবিবুর রহমান, দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ মাওঃ মোঃ আমিনুর রহমান। অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয় পরীক্ষার্থী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন এবং পরীক্ষায় তাদের আশানুরুপ সাফল্যের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। উক্ত দোয়া অনুষ্ঠানে মাদরাসার সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।  

Post Top Ad

Responsive Ads Here