হবিগঞ্জের গাজীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২২, ২০১৮

হবিগঞ্জের গাজীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জপ্রতিনিধি-হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে ২০১৭-২০১৮ অর্থ বছরের এলজিএসপি’র টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। 

গাজীপুর ইউনিয়নের সদস্য আব্দুল সহিদ, আব্দুল মালেক চৌধুরী এবং মোঃ আজাদ মিয়া গত ১৭ অক্টোবর চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগটি দায়ের করেন। 
অভিযোগকারীরা বলেন, ইউপি চেয়ারম্যান হুমায়ুন খাঁন ইউনিয়নের তাদের ৩ টি ওয়ার্ডকে পাশ কাটিয়ে ২০১৭-২০১৮ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় সরকার কর্তৃক বরাদ্দকৃত ২৪ লাখ ৫০ হাজার টাকার প্রকল্প
নিজের ইচ্ছেমত সাজিয়ে সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করেছেন। 
অভিযোগকারী বলেন, ইউনিয়ন পরিষদে কোন প্রকল্প নিতে গেলে মাসিক সমন্বয় সভায় তা প্রস্তাব আকারে উপস্থাপন করতে হয়। কিন্তু চেয়ারম্যান হুমায়ুন খাঁন তা না করে নিজের ইচ্ছে মতো প্রকল্প গ্রহন করেছেন। যা স্থানীয় সরকার আইনের পরিপন্থি এবং তারা এর সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর  দাবী জানান।
এ ব্যাপারে  ইউপি চেয়ারম্যান হুমায়ূন খাঁনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তিনি এ প্রকল্প গুলো ইউপি সদস্যদের সাথে আলাপ আলোচনা করেই প্রকল্পের সিদ্ধান্ত ও কর্মসূচী গ্রহন করেছেন। মাসিক সমন্বয় সভায় উপস্থাপন করে সর্ব-সম্মতিক্রমে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তাহলে কি ভাবে কোন ধরনের দূর্নীতি আমি করেছি। তাদের মনগড়া ভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। 
তিনি পাল্টা অভিযোগ করে বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি সভায় সকল সদস্যগণ উপস্থিত থাকার কথা থাকলেও অভিযোগকারী ইউপি সদস্যরা অধিকাংশ সভায় অনুপস্থিত থাকেন। তাদেরকে ইউনিয়নের সচিব বার বার সভায় যোগদানের জন্য দাওয়াত করলেও তারা সভায়  আসেন না।

Post Top Ad

Responsive Ads Here