বিয়ের ২৮ দিনের মাথায় গ্রীস প্রবাসী সহিদ আলীর আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২২, ২০১৮

বিয়ের ২৮ দিনের মাথায় গ্রীস প্রবাসী সহিদ আলীর আত্মহত্যা

আজিজুল ইসলাম সজীব,হবিগঞ্জ প্রতিনিধি-হবিগঞ্জের ১নং লোকড়া ইউনিয়নের লোকড়া গ্রামের গ্রীস প্রবাসী সহিদ আলী বিয়ের ২৮ দিনের মাথায় আত্মহত্যা করেছে । 

গতকাল রাত দেড় টার দিকে সে বিষপানে আত্মহত্যা করেন। ছেলের অকাল  মৃত্যুতে বাকরূদ্ধ হয়ে পড়ে বৃদ্ধ বাবা,পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনরা। পারিবারিক সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের আম্বর আলীর পুত্র গ্রীস প্রবাসী শহীদ আলী (৩৫) ৩ মাস পূর্বে দেশে ফিরে আসেন বিয়ে করার জন্য। এরই প্রেক্ষিতে গত ২৮ দিন পূর্বে বিয়ে শহরতলী আলমপুর গ্রামের বাসিন্দা মৃত জাহির মিয়ার কন্যা রিপা আক্তার (২০) সাথে তার বিয়ে হয়।  বিয়ের পরের দিন থেকেই শুরু হয় তাঁদের মধ্যে কারণে অকারণের মনোমালিন্য। অতঃপর বিয়ের ২৩ দিনের মাথায় ৪ দিন আগে গত (১৮ সেপ্টেম্বর) তাদের মধ্যে ডিভোর্স হয়। এদিকে স্ত্রীকে হারিয়ে মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়ে প্রবাসী সহিদ আলী।নিহত সহিদের পিতা জানান, গত রাত রিপার সাথে সহিদের কি নিয়ে মোবাইল ফোনে কথা বার্তা হয়। এ সময় রিপা ও সহিদের মধ্যে উচ্চ-বাচ্চ কথা হয়। কিন্তু সহিদ কি নিয়ে কথা তা পরিবারের সদস্যদের জানাতে অস্বীকৃতি প্রকাশ করে। এর পর রাতের কোন এক সময় সহিদ বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। হঠাৎ রাতে পরিবারের লোকজন সহিদ বিষক্রিয়া ছটফট করতে থাকলে তারা  তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান সহিদকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান জানান, নিহত সহিদ আলী এনন্ডিন জাতীয় (ফসলী জমিতে দেওয়ার কীটনাশক) খেয়েছিল যার কারণে যিনি মারা গেছেন ।

Post Top Ad

Responsive Ads Here