মেহেরপুরের আমঝুপির সাজা প্রাপ্ত পলাতক আসামী বাবুর আদালতে আত্মসমর্পন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২২, ২০১৮

মেহেরপুরের আমঝুপির সাজা প্রাপ্ত পলাতক আসামী বাবুর আদালতে আত্মসমর্পন

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার ৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী বাবু আদালতে আত্মসমর্পন করেছে।

গতকাল রবিবার দুপুরের দিকে বাবু মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ শাহীন রেজার আদালতে আত্মসমর্পন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাবু  সদর উপজেলার আমঝুপি গ্রামের ওমর আলীর ছেলে। গত ২৬ সেপ্টেম্বর আদালত বাবুকে ৩ বছর সশ্রম কারাদন্ড দেন। তার স্ত্রী সাহেদা খাতুন যৌতুক নিরোধ আইনে ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করেন।

Post Top Ad

Responsive Ads Here