মেহেরপুরে ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

মেহেরপুরে ইসলামী আন্দোলনের স্মারকলিপি প্রদান

মেহের আমজাদ,মেহেরপুর- অবাধ সুষ্ঠ ও গ্রহনযোগ্য জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগ্যে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার বিকালে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি আদম আলী জেলা প্রশাসক মোঃ আতাউল গনির হাতে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি তুলে দেন। এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-মহা সচিব আব্দুল কাদের,মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সদর উপজেলা সভাপতি আব্দুল গাফ্ফার, গাংনী উপজেলা সভাপতি হুজতারল ইসলাম, সহ- সম্পাদক রেদওয়ানুল প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here