মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে এনজিও সমিতির সৌজন্য সাক্ষাত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে এনজিও সমিতির সৌজন্য সাক্ষাত

মেহের আমজাদ,মেহেরপুর- মেহেরপুর জেলা এনজিও সমিতির নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা এনজিও সমিতির সভাপতি মোশাররফ হোসেনর নেতৃত্বে  সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় এনজিও প্রতিনিধিদের পক্ষ থেকে জেলা প্রশাসক মোঃ আতাউল গনিকে ফুলের তোড়া প্রদান করা হয়। এ সময় ব্র্যাকের মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here