মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে মেহেরপুর জেলার আইন-শৃংখলা বিষয়ক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল,পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইবাদত হোসেন,জেলা জজ আদালতের পিপি পল্লব ভট্রাচার্য, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী,জেলা বিএমএ’র সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ প্রমুখ।

